এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় প্রাথমিক সহায়তা হিসেবে বাংলাদেশকে তিন লাখ ডলার (প্রায় ২ কোটি ৫৮ লাখ টাকা) অনুদান দিচ্ছে।

শনিবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার এডিবি বোর্ড করোনা মোবাবিলায় জরুরি ভিত্তিতে এই অনুদান অনুমোদন দেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিবির অনুদানের অর্থ স্বাস্থ্য ও ব্যক্তিগত সুরক্ষার মাস্ক, মেডিক্যাল গ্লাভস, অ্যাপ্রোন, থার্মোমিটার, সেফটি চশমা ও বায়োহ্যাজার্ড ব্যাগ কেনায় ব্যয় করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এসব পণ্যের একটি তালিকা ও চাহিদা এডিবি অফিসে পাঠায় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, ‘এটা একেবারেই প্রাথমিক সহায়তা। আরও সহায়তা দিতে এডিবি নিরলসভাবে কাজ করছে। করোনাভাইরাস মোকাবিলায় এডিবি সরকারের পাশেই রয়েছে।’

এছাড়া, করোনা মোকাবিলায় জরুরি ভিত্তিতে এডিবি ৬৫০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ হাজার ৯০০ কোটি টাকা) বাংলাদেশকে ঋণও দেবে। এডিবির সদস্যভুক্ত ৬৮টি দেশ এই সহজ শর্তের ঋণ ব্যবহার করতে পারে। এই ঋণে সুদের হার মাত্র দুই শতাংশ।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031