এবারের অর্থ বছরের বাজেটে সিগারেট, বিদেশি মোবাইলসহ বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

দাম বাড়তে পারে পণ্যগুলো হলো- আমদানী করা দুধ ও দুগ্ধজাত পণ্য, স্বর্ণ, ইন্টারনেট সংযোগ খরচ, সিগারেট, মোবাইল ফোন, সিম, প্রসাধন সামগ্রী, সিরামিক, অনলাইন ফুড, অনলাইন শপ, বিদেশি টিভি, শিল্প লবণ।

দাম কমতে পারে পণ্যগুলো হলো- আইসিইউ, করোনাভাইরাস শনাক্তের কীট, মাস্ক, কৃষি যন্ত্রপাতি, সোলার প্যানেল, সয়াবিন তেল, দেশীয় পোশাক, এলজিপি গ্যাস সিলিন্ডার, দেশে উৎপাদিত মোবাইল ফোন, এসি, রেফ্রিজারেটর, মোটর সাইকেল।

স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যসসহ বেশ কিছু পণ্যের দাম কমানোর প্রস্তাবও করা হয়েছে বাজেটে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবারের অর্থ বছরের বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর মোট দেশজ উৎপাদন- জিডিপি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২ শতাংশ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930