prislee_113745_2
ঢাকা ২২ মে : ৩ লাখ ৩৪ হাজার ডলারে পপ স্টার এলভিস প্রিসলির একটি গিটার নিউ ইয়র্কে নিলামে উঠে   বিক্রি হয়েছে। এলভিস প্রিসলির বাবা তাকে এই গিটারটি উপহার দিয়েছিলো।

ধারণা করা হয় পিতা ভেরনন প্রিসলি গিটারটির রঙ বদলে কালো রঙ দিয়েছিলেন। যখন তার ছেলে কারাটেতে ব্ল্যাক বেল্ট পায় তখন।

নর্থ ক্যারোলিনায় ১৯৭৫ সালে অনুষ্ঠিত একটি কনসার্টের সময় এলভিস প্রিসলি এই গিটারটি তার এক ভক্তকে উপহার দিয়েছিলেন।

জন লেননের হাতে লেখা গানের একটি বানীও এই নিলামে বিক্রি হয়েছে। গানের কথা লেখা এই কাগজটির দাম উঠেছে সাড়ে তিন লাখ ডলারেরও বেশি।

বিক্রি হয়েছে মাইকেল জ্যাকসনের একটি জ্যাকেট। ১৯৯৬-৯৭ সালে হিস্ট্রি বিশ্ব ট্যুরে এই জ্যাকেট পরে তিনি গান গেয়েছিলেন। এই জ্যাকেটের দাম উঠেছে আড়াই লাখ ডলারেরও বেশি।

বিক্রি হয়েছে এলভিস প্রিসলির প্রথম পিয়ানোটিও। দাম উঠেছে প্রায় দেড় লাখ ডলার।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31