ষোড়শ সংশোধনী বাতিলের রায় একটি ঐতিহাসিক দুর্ঘটনা নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে যে সংবিধান রচনা করা হয়েছে, তাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। যারা এই প্রশ্নের সম্মুখীন করেছে, তারা একটি অর্বাচিনের মতো কাজ করেছে।’

সোমবার দুপুরে মাদারীপুরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনী নিয়ে যে রায় দিয়েছেন, তাতে গোটা জাতিকে অপমান করা হয়েছে। যেখানে জাতির পিতাকে বঙ্গবন্ধু বলা হয়নি, একক নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি, এসব কথা বলা হয়েছে। এমনকি ১৬ কোটি মানুষের রায়ে যে জাতীয় সংসদ গঠন করা হয়েছে, তাকে অপরিপক্ক বলা হয়েছে। এতে ১৬ কোটি মানুষকেও অপমান করা হয়েছে।’

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে বিএনপির উচ্ছ্বাস সর্ম্পকে মন্ত্রী বলেন, ‘বিরোধীদলের কাজই হলো বিরোধিতা করা। তারা ভালো কাজেও বিরোধিতা করে, খারাপ কাজেও বিরোধিতা করে। বিএনপি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তারা এখন নিজেরাই অপমানিত হচ্ছে। তারা এখন একটি কুঁজো দলে পরিণত হয়েছে।’

এর আগে জেলা পরিষদের আয়োজনে দরিদ্র ও মেধাবীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, কম্পিউটার ও সদনপত্র বিতরণ করেন মন্ত্রী শাজাহান খান। এ সময় ৩০ জন শিক্ষার্থীর মাঝে সদনপত্র ও কম্পিউটার বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজউদ্দিন খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সরোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী সৈয়দ ফারুক আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930