আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংবিধান প্রণেতা ‘ড. কামাল হোসন সীমা ছাড়িয়ে গেছেন’ বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, ড. কামাল হোসেন বিএনপির সমাবেশে সরকারকে লাথি মেরে উচ্ছেদ করবেন বলে যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক ভাষা হতে পারে না। ড. কামাল কীভাবে সমাবেশে রাস্তার ভাষা ব্যবহার করলেন। তিনি কী করে বললেন– সরকারকে লাথি মেরে নামাবেন, সরকারকে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করবেন? তার মতো ব্যক্তি কী করে এমন ভাষায় কথা বলেন? ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরনো তিনটি সেতুর পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার মামলাগুলো রাজনৈতিক নয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তার এই মামলা সরকার করেনি। তার মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের। তাকে রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই। খালেদা জিয়াকে কারামুক্ত করা আদালতের ব্যাপার।

খালেদা জিয়াকে মুক্ত করার নামে আন্দোলনে সহিংসতা হলে কঠোর জবাব দেয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি আন্দোলনের নামে আবারও দেশে জ্বালাও-পোড়াও করতে চায়। আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত জবাব দেবে বলে হুশিয়ারি দেন তিনি।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930