স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন । বলেন, তিনি আত্মগোপনে রয়েছে। তাই তাকে  গ্রেপ্তার করতে দেরি হচ্ছে। এতে পুলিশের কোনো গাফিলতি নেই বলেও উল্লেখ করেন তিনি।  আজ দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ওসি মোয়াজ্জেম দেশেই আছে। তার পালানোর সুযোগ নেই। সীমান্ত সিলগালা করা হয়েছে। বিমানবন্দর ইমিগ্রেশনগুলোতেও রেড এলার্ট দেয়া আছে। সারাদেশের সব থানায়  মোয়াজ্জেমের ছবি পাঠানো হয়েছে।

পুলিশ তাকে যেকোনো সময় গ্রেপ্তার করবে। তিনি আত্মগোপনে চলে যাওয়ায় গ্রেপ্তার করতে দেরি হচ্ছে। এতে পুলিশের কোনো গাফিলতি নেই।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মালিবাগ ও গুলিস্তানে পুলিশের ওপর হামলার ঘটনার তদন্ত আমরা গুছিয়ে এনেছি, শিগগিরই এ ব্যাপারে জানানো হবে।

গত  বুধবার থেকে ফেনীর সোনাগাজী থেকে ঢাকায় আসা পুলিশের একটি টিম ওসি মোয়াজ্জেম হোসেনকে ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত ওসি মোয়াজ্জেম কোথায় আছেন তার হদিস পাওয়া যায়নি।

ফেনীর সোনাগাজী থানায় মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিওধারণ ও তা অনলাইনে ছেড়ে দেয়ার ঘটনায় সাইবার অপরাধ আইনে মামলায় মোয়াজ্জেমের বিরুদ্ধে গত ২৭শে মে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031