চট্টগ্রামের বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু দাশসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আইনজীবীকে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর পর ক্রসফায়ারে হত্যাচেষ্টার অভিযোগে ।

সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেন ঘটনার শিকার আইনজীবী সমর কৃষ্ণ চৌধুরী (৬৫)। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ সারোয়াতলী গ্রামের মৃত মনোরঞ্জন কৃষ্ণ চৌধুরীর ছেলে।

বাদী পক্ষের আইনজীবী জুয়েল দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিরোধের জেরে বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাগরিক সঞ্জয় দাশ পুলিশ সদস্যদের মাধ্যমে আইনজীবি সমর কৃষ্ণ চৌধুরীকে ফাঁসিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, ভুক্তভোগী সমর চৌধুরী চট্টগ্রাম শহরে থাকলেও তার বাড়ি বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী গ্রামে। ওই গ্রামের লন্ডনপ্রবাসী সঞ্জয় দাশের সঙ্গে তার কাকা স্বপন দাশের জমি নিয়ে বিরোধ আছে। স্বপন দাশকে আইনগত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছিলেন সমর চৌধুরী।

ওই ঘটনার জের ধরে সঞ্জয় দাশের প্ররোচনায় চট্টগ্রাম রেঞ্জের তৎকালীন ডিআইজি মনির-উজ-জামানের নির্দেশে বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু দাশ সমর চৌধুরীকে গত ২০১৮ সালের ২৭শে মে ইয়াবা ও অস্ত্র মামলার আসামি দেখিয়ে আটক করা হয় এবং রাত ১টার পর থানা হাজত থেকে তাকে বের করে তাকে ক্রসফায়ারে হত্যাচেষ্টা করা হয়।।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031