পাকিস্তান দলের বোরিং কোচ হতে চান সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনিস । সুত্র মতে দলের বোলিং কোচ হতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন ইউনিস।

মজার বিষয় হচ্ছে ইতোপুর্বে দুইবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করলেওওয়াকার এবার কেবলমাত্র বোলিং কোচের জন্য আবেদন করেছেন। এরআগে ২০১৪-২০১৬ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী এ সাবেক পেস গ্রেট। তার পর পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার।

উল্লেখ্য, এর আগে বিভন্ন সময়ে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল- বোলিং কোচ হিসেবে শীর্ষ প্রার্থী সাবেক ক্রিকেটার মোহাম্মদ আকরাম। পাকিস্তান ক্রিকেট বোর্ড)পিসিবি) সম্প্রতি বোলিং কোচ আজহার মাহমুদের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় এবং নতন করে বিজ্ঞাপন দেয়। আবেদনের মেয়াদ মেষ হবে ২৬ আগস্ট।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930