সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মুকুল ওয়াসনিক ৬০ বছর বয়সে নিজের পুরনো বান্ধবী রাভিনা খুরানাকে বিয়ে করেছেন ভারতের ঐতিহ্যবাহী কংগ্রেস দলের সাধারণ সম্পাদক, । একটি পাঁচ তারকা হোটেলে প্রাইভেট এক অনুষ্ঠানে তাদের বিয়ে সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন কংগ্রেসের সিনিয়র বেশ কিছু নেতা। তার মধ্যে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেসের সিনিয়র নেতা আহমেদ প্যাটেল প্রমুখ। মুকুল ওয়াসনিক হলেন মহারাষ্ট্রের রাজনীতিক বালাকৃষ্ণার ছেলে। গত বছর যখন কংগ্রেসের সভাপতি পদ থেকে রাহুল গান্ধী ইস্তফা দেন তখন দলের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে যেসব নাম ঘুরতে থাকে তার মধ্যে ছিল এই মুকুল ওয়াসনিকের নাম। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

বিয়ে নিয়ে অশোক গেহলট টুইটে লিখেছেন, দম্পতি হিসেবে একত্রিতভাবে এই নবযাত্রায় মুকুল ওয়াসনিক জি এবং রাভিনা খুরানা জি’কে আন্তরিক অভিনন্দন।

আপনাদের জীবনে সামনের সময়টা সবচেয়ে সুখের হোক। আশীর্বাদ। টুইট করেছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মানিশ তিওয়ারিও। তিনি লিখেছেন, মুকুল ওয়াসনিক ও রাভিনা খুরানার বিয়ের অনুষ্ঠানে উপস্থিতি নাজনিন ও আইএ’র পক্ষে ছিল অনেক আনন্দের। মুকুল ওয়াসনিকের সঙ্গে আমার সাক্ষাত ১৯৮৪ সালে। রাভিনার সঙ্গে ১৯৮৫ সালে। ওই সময় আমরা সবাই মস্কোতে ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল অব ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস-এ গিয়েছিলাম। তাদের দু’জনের জন্য খুব খুশি লাগছে। ঈশ্বর তাদের মঙ্গল করুন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031