বলিউডের ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুরের দ্বিতীয়বার পরীক্ষাতেও করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে । সোমবার আবারও কনিকার নমুনা পরীক্ষা করা হয় সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে। কারণ গায়িকার পরিবারের পক্ষ থেকে প্রথম পরীক্ষার সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। তবে কনিকার শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল।

লন্ডন থেকে ভারতে ফেরার পর থেকে প্রায় ১৬০ জনের সংস্পর্শে গেছেন এই গায়িকা। লখনউতে ফিরে তিনি তিনটি পার্টিতে যোগ দিয়েছিলেন। তাদের প্রত্যেকেরই করোনা নেগেটিভের রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ।

এমন অভিযোগও উঠেছিল যে, থার্মাল স্ক্রিনিংয়ের সময় কনিকা বিমানের বাথরুমে লুকিয়ে ছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন গায়িকা। এরপর অভিযোগ ওঠে, হাসপাতালের কোয়ারেন্টাইনে নাকি একেবারে তারকাসুলভ আচরণ করছেন তিনি। সারাক্ষণ নানা রকম বায়না করেন। বিরক্ত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমতো হুঁশিয়ারি দেয় কনিকাকে।

করোনায় আক্রান্ত হয়েও প্রথম থেকেই নিয়ম ভেঙে চলেছেন ‘বেবি ডল’। শরীরে ভাইরাস নিয়ে বাইরে ঘুরে বেড়িয়েছেন। লখনউতে তাবড় রাজনৈতিক নেতা-মন্ত্রীদের সঙ্গে একাধিক পার্টিও করেছেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। লখনউ পুলিশ তার বিরুদ্ধে মামলাও করেছে।

কোভিড-১৯ আক্রান্ত কনিকাকে সঞ্জয় গান্ধী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। তার ঘরে আলাদা করে এসি, টিভির ব্যবস্থা রয়েছে। গ্লুটেন-ফ্রি খাবারও দেয়া হচ্ছে। এর পরও তার নানা বায়না মেটাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। তাদের বক্তব্য, কনিকার নিজেকে সবার আগে একজন রোগী হিসেবে ভাবা উচিত। হাসপাতালে তিনি কোনো তারকা নন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031