এক নারী নিহত হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামে কভার্ডভ্যান চাপায় মায়া বেগম(৪৫) নামের । আজ মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল নয়টার দিকে মায়া বেগম বাড়ি থেকে হেঁটে পাশ্ববর্তী বেতিয়ারা গ্রামে মেয়ের শ্বশুড় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেছকিমুড়া এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী দ্রুতগামী অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা মায়া বেগমকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মায়া বেগম পাশ্ববর্তী চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের সিএনজি চালক কামাল উদ্দিনের স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়ের মা।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাছির উদ্দিন বলেন, মায়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন। নিহতদের স্বজনরা লাশটি নিয়ে যায়।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930