বাংলাদেশ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরাতে কম্বোডিয়ার সহায়তা চেয়েছে। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াত সোফিয়া এ ইস্যুতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে প্রথম যৌথ কমিশন সম্পর্কিত বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, দুদেশের মধ্যে প্রথম বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন হয়েছিল তিন বছর আগে। এবার যৌথ কমিশনের বৈঠকে ঢাকা-নমপেন বাণিজ্য সম্পর্ক আরও দৃঢ় হবে বলে বৈঠকে আশা করা হয়েছে। কম্বোডিয়াতে কৃষি জমির পরিমাণ অনেক। সেখানে বাংলাদেশিদের নিয়ে কৃষিতে যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে কম্বোডিয়া।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
