বিচারপতিদের অপসারণে সামরিক সরকারের করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে গণতান্ত্রিক ব্যবস্থাপনার সঙ্গে আদালত কেন সাংঘর্ষিক মনে করছেন না তা বোধগম্য নয় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন। বিচারপতি অপসারণের বিষয়ে সংসদের হাতে যে ক্ষমতা ছিল সেটি ১৯৭২ সালের মূল সংবিধানের অন্তর্ভুক্ত। আপিল বিভাগ একটি সংক্ষিপ্ত আদেশ দিয়ে আমাদের আপিল খারিজ করে দিয়েছেন। এখনও আমরা পূর্ণাঙ্গ রায় পাইনি। রায় পেলে আমাদের করণীয় নির্ধারণ করবো। আজ সোমবার বিচারকদের অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রাখার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে দেয়া প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আরও বলেন, সব গণতান্ত্রিক দেশেই বিচারপতি অপসারণের ক্ষমতা যার কাছে আছে আমরা সেটিই প্রবর্তন করেছিলাম। আমাদের এখানে সেটিই হবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930