গোটা বিশ্ব করোনাভাইরাসে কাপঁছে । ইউরোপ আমেরিকায় মহামারি রূপ নিয়েছে এই অদৃশ্য মানবশত্রু। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও করোনা হানা দিয়েছে। করোনাভাইরাস থেকে বাঁচতে সৌদির একটি দ্বীপের প্রাসাদে আশ্রয় নিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এছাড়া জেদ্দারই প্রত্যন্ত অঞ্চলের একটি রিসোর্টে আশ্রয় নিয়েছেন সৌদির ডি ফ্যাক্টো নেতা ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং দেশটির সর্বোচ্চ বিশেষায়িত হাসপাতালে ৫০০ বেড প্রস্তুত করা হচ্ছে। সৌদির রাজ পরিবারের ঘনিষ্ঠ ও চিকিৎসকদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমানের ভাতিজা রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর বিন আব্দুল আজিজ করোনায় আক্রান্ত হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

নিউইয়র্ক টামইস জানিয়েছে, ৮৪ বছর বয়সি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ জেদ্দা শহরের নিকটবর্তী লোহিত সাগরের একটি দ্বীপের প্যালেসে অবস্থান নিয়েছেন। এছাড়া দেশটির ক্রাউন প্রিন্স ও ডি ফ্যাক্টো শাসক ৩৪ বছর বয়সি মোহাম্মদ বিন সালমান মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একই উপত্যকার প্রত্যন্ত অঞ্চলে গা ঢাকা দিয়েছেন। ওই স্থানে তিনি নিয়ম নামের একটি আধুনিক শহর গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করছেন।

সৌদি রাজপরিবারের এক হাজারের বেশি প্রিন্স রয়েছেন। তারা প্রতিনিয়ত ইউরোপে যাতায়াত করেন। তাদের কারো মাধ্যমে রাজপরিবারে করোনাভাইরাস প্রবেশ করতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট চিকিৎসক ও রাজপরিবারের কাছের মানুষদের।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930