চট্টগ্রাম মহানগরীর সাতটি স্থানে বুথ খোলা হচ্ছে করোনার নমুনা সংগ্রহে । স্বাস্থ্য বিভাগ, চসিক ও বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় বুথগুলো খোলা হবে। তবে নগরের কোথায় এবং কখন থেকে বুথ চালু হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

শুক্রবার সন্ধ্যায় এমন তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, নমুনা সংগ্রহে নগরীর সাতটি স্থানে বুথ স্থাপন করা হবে। তবে কোন কোন স্থানে বসবে তা এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই তা চূড়ান্ত করে বুথ স্থাপন করা হবে।

তিনি জানান, বুথ খোলা নিয়ে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ, চসিক, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং ব্র্যাকের মধ্যে দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী বৈঠকে হয়তো বুথ খোলার স্থান নির্ধারণ চুড়ান্ত হতে পারে।

তিনি জানান, বর্তমানে চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডির ল্যাব, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ল্যাব এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা চলছে।

নতুন সিদ্ধান্ত মতে, চসিক এলাকা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হবে চমেক ল্যাবে। আর চট্টগ্রামের ১৫ উপজেলার নমুনা পরীক্ষা করা হবে-বিআইটিআইডির ল্যাবে এবং নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হবে সিভাসু ল্যাবে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031