বাংলাদেশ থেকে নিয়মিত মুখ সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) । ২০১১ সাল থেকে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে আসছেন। মাঝে ২০১৩ সালে তিনি খেলেননি। তবে, দীর্ঘ সাত বছর পর সাকিব আল হাসানকে ছেড়ে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।

কারণ, আইপিএলে এবারের নিয়ম একটু ভিন্ন। খেলোয়াড় নিলামের আগে সর্বোচ্চ দুইজন করে বিদেশি খেলোয়াড় ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই হিসাবে সাকিব আল হাসানকে ধরে রাখার সম্ভাবনা খুবই কম।

এখন পর্যন্ত জানা গেছে, বিদেশি খেলোয়াড়দের মধ্যে ক্রিস লিন ও সুনিল নারিনকে ধরে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স। দলকে দুইবার শিরোপা পাইয়ে দেয়া অধিনায়ক গৌতম গম্ভীরকেও তারা ছেড়ে দিতে পারে। যাই হোক, আগামীকাল এ বিষয়ে পরিষ্কার তথ্য পাওয়া যাবে। কারণ, ৪ জানুয়ারি হচ্ছে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেয়ার শেষ তারিখ।

তবে, ছেড়ে দিলেও কলকাতার হয়ে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা থাকছে। বাংলাদেশ থেকে আটজন খেলোয়াড় আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। এদের মধ্যে সাকিবের নাম রয়েছে। তাদের নাম গতকাল বিসিসিআইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুতরাং, ছেড়ে দিলেও নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে নিতে পারবে কলকাতা নাইট রাইডার্স।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930