আন্তর্জাতিক আদালতে দায়ের করা কাতারের মামলার শুনানি শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে।

মানবাধিকার লঙ্ঘন ও বৈষম্যের বিচার চেয়ে দায়ের করা মামলার ওপর ২৭ জুন থেকে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানি শুরু হবে। হেগের আদালতে তিনদিন ধরে চলবে এ শুনানি।

গত সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের মানবাধিকার লঙ্ঘন ও তাদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে আমিরাতের বিরুদ্ধে মামলার দায়ের করে দোহা।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান আল থানি এক বিবৃতিতে বলেন, আমিরাতের অবরোধের কারণে কাতারের বহু পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এছাড়া, কাতারের বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়ীকে তাদের সম্পদ থেকে বঞ্চিত করছে আবুধাবি এবং আমিরাতে বসবাসরত কাতারি নাগরিকদের শিক্ষা, চিকিৎসা ও আদালতে বিচার লাভের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এ অবস্থায় কাতারি নাগরিকদের অধিকার রক্ষা ও বৈষম্যের হাত থেকে রক্ষার জন্য আন্তর্জাতিক আদালতের জরুরি হস্তক্ষেপ চেয়েছে দোহা।

গত বছরের ৫ জুন কাতারের বিরুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সর্বাত্মক অর্থনৈতিক অবরোধ আরোপ করে। এ কারণে ওইসব দেশে অবস্থানরত কাতারি নাগরিকরা মারাত্মক দুর্ভোগে পড়েছে।

সূত্র: পার্স টুডে

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031