আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে বাইডেনকে অভিনন্দন জানান সেতুমন্ত্রী বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সহানুভূতিশীল বিশ্ব প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ।

আজ সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন সেতুমন্ত্রী।

বাংলাদেশের জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণ ও দুই দেশের সরকারের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে।

আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বরাবরের মতো জো বাইডেন সরকারের কাছে প্রাধান্য পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী।

এ সময় খালেদা জিয়াকে নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, মাইনাস কিংবা প্লাস ফর্মুলায় বিশ্বাসী নয় বলেই বেগম জিয়ার সাজা স্থগিত করে আওয়ামী লীগ মানবিক ও রাজনৈতিক ঔদার্যের পরিচয় দিয়েছে।

কাদের বলেন, বিএনপির সংস্কৃতি জনমানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার আর নির্বাচনবিমুখতা।

সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয় বরং শক্তিশালী বিরোধীদল চায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসেনি উল্লেখ করে কাদের বলেন, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়েই জেল জুলুম নির্যাতন সহ্য করে এবং জনগণের মন জয় করেই ক্ষমতায় এসেছে।

আওয়ামী লীগ পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী তাই কাউকে বা কোনো দলকে নির্মূল করতে চায় না বলেও জানান ওবায়দুল কাদের।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930