বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে না, ঠাকুরগাঁও থেকে আসবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন । এ সময় সরকারের সময় শেষের দিনক্ষণ প্রকাশ করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে সরকারের সময় কখন শেষ হবে তা এদেশের জনগণ নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

আজ শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে, আর আওয়ামী লীগ আছে জনগণের জানমাল রক্ষার আন্দোলনে। দেশের মানুষ মনে করে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ। ’

ওলামা লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডক্টর কে এম আব্দুল মোমিন সিরাজীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আস সোবহান গোলাপ।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031