শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে আফগানিস্তানের কাবুলে। আহত হয়েছেন অন্তত ৪২ জন।

স্থানীয় সময় সোমবার সকাল সাতটায় কাবুলের পশ্চিম অংশে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি, রয়টার্স। কাবুলের একটি মসজিদে ‘আইএস’’ এর হামলায় চারজন নিহত হওয়ার দুই সপ্তাহের পর এই হামলার ঘটনা ঘটল।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও বিবিসির প্রতিবেদনে এটিকে আত্মঘাতী হামলা বলেই ধারণা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মুখপাত্র নাজিব দানিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যে এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেখানে মূলত শিয়া হাজারা সম্প্রদায়ের বসবাস। হাজারাদের অধ্যুষিত ওই এলাকায় দেশটির ডেপুটি চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ মোহাক্বীক বসবাস করেন। কিন্তু কী কারণে এ হামলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031