ফালগুনকরায় কাভার্ডভ্যানের ধাক্কায় বাবর মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের । এ সময় দুর্ঘটনায় শাকিল (২১) নামে আরও এক আরোহী আহত হন।

শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবর মিয়া চৌদ্দগ্রাম পৌর এলাকার দণি ফালগুনকরা গ্রামের আবদুস সালামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বাবর ও শাকিল বাড়ি থেকে চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশ্যে রওয়ানা করে। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা মাজার এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের তাদের মোটরসাইকেলের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবর নিহত হয়। গুরুতর আহত হয় শাকিল নামে আরও একজন। পরে স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইলকেল ধাক্কা দিয়ে ওই কাভার্ডভ্যানটি পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930