সম্প্রতি খবর বেরিয়েছে বিশ্বের অন্যতম আলোচিত দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গুরুত্ব অসুস্থ বলে । তার আরোগ্য কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও উত্তর কোরিয়া কিমের অসুস্থতার খবর উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার ওয়েবসাইট ডেইলি এনকে জানিয়েছে, হায়াং সান হাসপাতালে ভর্তি আছেন কিম। ওই হাসপাতালটি তার পরিবারের জন্য বিশেষভাবে বানানো হয়েছিল।

কিম জং উনের পিতামহ কিম ইল সুং ১৯৯৪ সালে মারা যান। সেই বছরেই রাজধানী পিয়ংইয়ং থেকে ১৫০ কিলোমিটার দূরে তৈরি হয় হায়াং সান হাসপাতাল। রাজধানী থেকে দূরে হাসপাতাল বানানোর একটাই কারণ। কিম মনে করেন, সেখানে গোপনীয়তা বজায় থাকবে।

সূত্রের মাধ্যমে খবরে বলা হয়েছে, ৩৬ বছরের কিম অত্যন্ত বেশি ধুমপান করতেন। খুব মোটা হয়ে গিয়েছিলেন। অত্যধিক পরিশ্রম করতেন। সেজন্য তিনি হৃদরোগে আক্রান্ত হন। তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার হয়েছে।

এনকে জানিয়েছে, যে চিকিৎসক কিমের অস্ত্রোপচার করেছেন, তিনি বিদেশে প্রশিক্ষিত। তাকেও গোপনে থাকতে হয়। কয়েকজন নিরাপত্তারক্ষী তাকে পাহারা দেয়।

হায়াং সান হাসপাতালে চিকিৎসার যে সব যন্ত্রপাতি আছে তা জার্মানি ও জাপান থেকে আনা হয়েছে। একটি মার্কিন টিভি চ্যানেল জানিয়েছে, অস্ত্রোপচারের পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কিম।

গত সপ্তাহে উত্তর কোরিয়ার কুমসুসান রাজপ্রাসাদে কিম ইল সুং এর ১০৮ বছরের জন্মজয়ন্তী পালিত হয়। তখন কিমকে দেখা যায়নি। তখনই অনেকের সন্দেহ হয়, কিম কি অসুস্থ? উত্তর কোরিয়া থেকে যারা নানা কারণে পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন, তারা এনকে সাইটটি পরিচালনা করেন। তারা কিম সম্পর্কে খোঁজখবর শুরু করেন। তখন জানা যায়, কিমকে শেষবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল ১১ এপ্রিল। সেদিন শাসক ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। সকলকে নির্দেশ দেন, উত্তর কোরিয়ায় যাতে করোনাভাইরাস না ছড়িয়ে পড়ে, সেজন্য সবরকম ব্যবস্থা নিতে হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930