নিত্যনতুন নানা কথা শোনা যায় তার সম্পর্কে । তবে তার কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা তা যাচাই করা সম্ভব হয় না। উত্তর কোরীয় নেতা কিম জং উনের সম্পর্কে নতুন খবর হলো তিনি তার বোনকে পদ থেকে সরিয়ে দিয়েছেন। এছাড়া নতুন বছরে আরও ক্ষমতাশালী হয়েছেন তিনি।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কিম জং উন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শক্তি বৃদ্ধির খবরে যতটা না সরগরম সে দেশ, তার থেকেও হইচই ফেলে দিয়েছে সম্রাটের বোন কিম ইয়ো জংয়ের পদাবনতি ঘিরে। হ্যাঁ, কিমের বোনের ‘ডিমোশন’ হয়েছে বলে শোরগোল পড়ে গিয়েছে।

রবিবার কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়। আগামী ৫ বছরের উত্তর কোরিয়ার কূটনীতি, সামরিক, অর্থনৈতিক নীতি নির্ধারণ করবে এই কমিটি। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পরিচালন কমিটির নয়া তালিকা থেকে বাদ পড়েছে কিমের বোনের নাম। তাহলে কিম ইয়ো জংয়ের স্টেটাস কী? সোমবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো রীতিমতো এ প্রশ্নই খাড়া করেছে।

সেন্ট্রাল কমিটির সদস্য পদে বহাল রয়েছেন কিম ইয়ো জং। গত বছরের আগস্টে কিং জং উনের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে কিম ইয়ো জংয়ের নাম উত্থাপন করা হয়েছিল। সিওল ও ওয়াশিংটনের মধ্যে নীতিমালা গঠনের দায়িত্বও কিমের বোনের কাঁধে দেওয়া হয়েছিল। এই প্রেক্ষিতে নয়া তালিকা থেকে কিমের বোনের নাম বাদ পড়ায় জল্পনা ছড়িয়েছে।

এ প্রসঙ্গে সিউলে কিউঙ্গনাম বিশ্ববিদ্যালয়ে উত্তর কোরিয়ান স্টাডিজের এক অধ্যাপক লিম ইউল চুল সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘ওর স্টেটাস নিয়ে এখনই কোনও উপসংহার টানা ঠিক হবে না। কারণ উনি এখনও সেন্ট্রাল কমিটির সদস্য পদে রয়েছেন। হয়তো ওকে অন্য কোনো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে’।

অন্যদিকে, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পদে বসেছেন কিম জং উন। অতীতে এই পদে আসীন ছিলেন তাঁর বাবা। ২০১২ সালে মরণোত্তর সম্মান দিয়ে সাধারণ সম্পাদক পদে কিমের বাবার নাম ঘোষণা করা হয়েছিল।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031