বাবার কর্মস্থলে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কুমিল্লার লাকসামে । এ ঘটনায় শুক্রবার ওই কিশোরীর বাবা একটি মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামে।

স্থানীয় লোকজন সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে ওই কিশোরীর বাবা কৃষ্ণপুর এলাকায় তাজুল ইসলাম মজুমদারের মাছের পুকুরে পাহারাদারের কাজ কর আসছে। পুকুরের পাশেই একটি টিনের ঘরে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে থাকে ওই কিশোরী।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে পুকুরের মালিক তাজুল কৌশলে ঘরের বাইরে নিয়ে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির মা ঘুমিয়ে ছিলেন। আর তার বাবা ব্যস্ত ছিলেন পুকুর পাহারায়। ঘটনার পর মেয়েটি কান্না করতে থাকেন। পরে তার ভাই কান্না করার কারণ জানতে চাইলে তাজুল ইসলাম তাকে মারধর করেন। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

শুক্রবার মেয়েটির বাবা বিষয়টি স্থানীয় উত্তরদা ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদকে জানালে তিনি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। পরে কিশোরীর বাবা আবুল কাশেম খাঁন বাদী হয়ে লাকসাম থানায় মামলা করেন। এরপর লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে তাজুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তাজুল কৃষ্ণপুর এলাকার আবু তাহের মজুমদারের ছেলে।

লাকসাম থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ভিকটিমের শারীরিক পরীক্ষাসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত আসামি তাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে কুমিল্লা আদালতে পাঠানো হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930