চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ গাজীপুরের কাপাসিয়া থেকে মুক্তিপণের দাবিতে অপহরণের নয় দিন পর অপহৃত তিন কিশোরকে । এসময় মূল অপহরণকারীসহ তিনজনকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার দুপুরে উদ্ধার তিন কিশোরকে থানায় আনা হয়।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, গত ১৫ মে চাকরি দেয়ার কথা বলে কাপাসিয়া থেকে উপজেলার বারিষাব ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে সানিদ হোসেন , একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহানুর রহমান সোহাগ মিয়া  ও সালদৈ গ্রামের দুলাল মোড়লের ছেলে ইকবালকে অপহরণ করা হয়। পরদিন অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সাহায্যে চট্টগ্রামের কতোয়ালি থানার কাঠঘর এলাকায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাপুর গ্রামের শামসুল হকের ছেলে বাপন, একই উপজেলার দারিয়াকান্দি গ্রামের আব্বাস মিয়ার স্ত্রী সোহেনা ও একই গ্রামের শিশু মিয়ার স্ত্রী রিতা বেগমকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃতরা এখনও কাপাসিয়া থানা হেফাজতে আছে। আদালতে জবানবন্দি নেয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930