উত্তর কোরিয়া আবারো তীব্র শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে । এমনটা আশঙ্কা করা হচ্ছে। এর তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর ফলে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে ৬.৩ মাত্রার কৃত্রিম ভূমিকম্প সনাক্ত করা হয়েছে। চীনের ভূমিকম্প বিষয়ক প্রশাসন বলেছে, তারা উত্তর-পূর্ব উত্তর কোরিয়ায় ভূমিকম্প সনাক্ত করেছে। এটাকে তারা বিস্ফোরণের ফলে সৃষ্ট বলে ধারণা করছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হাইড্রোজেন বোমা পরীক্ষা করার পর এই পরীক্ষা চালানো হয় বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের হাতে এমন হাইড্রোজেন বোমা আরো আছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহ্যাপ বলেছে, এই কৃত্রিম ভূমিকম্পের গভীরতা ছিল শূন্য মিটার। এটা আঘাত করেছে কিলজু কাউন্টিতে। এই এলাকায় উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার স্থাপনা পাঙ্গই-রি অবস্থিত। দক্ষিণ কোরিয়ার সনোবাহিনী বলেছে, ষষ্ঠ পারমাণবকি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমনটা তারা আন্দাজ করছ। শিউলে জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, বিষয়টি কঠোরভাবে নজরদারি করছে দক্ষণি কোরিয়ার সেনাবাহিনী। তারা মিত্র যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে করণীয় নির্ধারণ প্রস্তুতি নিচ্ছে। পাঙ্গই-রি এলাকার আশপাশে রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৪ মিনিট থেকে ১২টা ৩৬মিনিটের মধ্যে ভূমিকম্প সনাক্ত করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা পরিষদ বৈঠকে বসবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930