আত্মহত্যা করেছে টাঙ্গাইলের ঘাটাইলে সুইসাইড নোট লিখে সামিয়া নামের এক স্কুল ছাত্রী । গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া গ্রামে। সে সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং সৌদী প্রবাসী হযরত আলীর আলীর মেয়ে। রাতেই ঘাটাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আজ রোববার সকালে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী জানায়, সামিয়াতে মা-বড় বোন মিলে প্রায়ই নির্যাতন করতো। শনিবার সন্ধ্যার পর মা ও বড় বোন বাড়ির বাইরে গেলে সামিয়া ঘরের বারান্দায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মা ও বড় বোন বাড়ি ফিরে ঝুলন্ত অবস্থায় সামিয়াকে দেখতে পেয়ে তারা লাশ মাটিতে নামায়। রাতেই ঘাটাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আজ সকালে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে মৃত্যুর আগে সামিয়া একটি সুইসাইড নোট লিখে যায়।

সে ওই নোটে উল্লেখ করেছে- ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। পুলিশ সামিয়ার ওই সুইসাইড নোটটিও উদ্ধার করেছে।

সুইসাইড নোট উদ্ধারের সত্যতা স্বীকার করে ঘাটাইল থানার এসআই আবু হানিফ বলেন, সামিয়া লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031