চট্টগ্রাম : পুলিশ চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার এলাকা থেকে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার করেছে । আজ মঙ্গলবার বিকেলে পুলিশের হেফাজতে আটক থাকা একটি ট্রাকের ভেতরের বিশেষ ভাবে তৈরী কেবিনের ভীতর থেকে এসব হেরোইন উদ্ধার করা হয় বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ট্রাকের ভেতর মাদকদ্রব্য রয়েছে। সে মতে আজ বিকাল সাড়ে ৩টার দিকে তল্লাশি চালিয়ে ট্রাকের ভীতর বিশেষ ক্যাবিনের ভীতরে থাকা এক কেজি হেরোইন পাওয়া যায়।

জানাগেছে বন্দর থানা এলাকা থেকে আট দিন আগে ৬ হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করে র‌্যাব। মামলার ভিত্তিতে ওইদিনই ট্রাকটি বন্দর থানায় জমা দেয় র‌্যাব। ট্রাকে যে আরও মাদকদ্রব্য রয়েছে তা আমরা জানতাম না।

ওসি জানান, হেরোইন উদ্ধারের ঘটনায় কেউ আটক নাই।

এদিকে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান,আমাদের আটক করা ট্রাক থেকে হেরোইন উদ্ধারের বিষয়টি আমার জানা নেই। তবে ১০/১২ দিন আগে বন্দর এলাকা থেকে ফেনসিডিলসহ একটি ট্রাক আমরা আটক করেছিলাম। পরে মামলা রুজুর পর ঐ ট্রাকটি পুলিশের হেফাজতে ছিল।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930