বাংলাদেশে কোন রাজনৈতিক সংকট নেই, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,  কোন দিন হবেও না। তিনি বলেন, অনেকে বলছেন দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হবে। বাংলাদেশে কোন রাজনৈতিক সংকট নেই, আর কোন দিন রাজনৈতিক সংকট সৃষ্টি হবেও না। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এই স্মরণ সভার আয়োজন করে।
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন থেকে কোন দলকে বাদ দেয়ার ষড়যন্ত্র আওয়ামী লীগ করছে না। তাই অযথা উত্তেজনা সৃষ্টি না করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন।
তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে কোন সংকট নেই।

তাই অযথা উত্তেজনা সৃষ্টি করবেন না। উত্তেজনা সৃষ্টি না করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে সংবিধান অনুযায়ি যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনের শাসনের প্রতি অস্থা রাখতে হবে। মোহাম্মদ নাসিম বলেন, প্রায় ১০ বছর ধরে বেগম খালেদা জিয়ার এই মামলা চলেছে। ২০০৮ সালের জুলাই থেকে মামলা রুজু করার পর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা চলেছে। খালেদা জিয়া বা বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার কথা যারা বলে তারা আইনের শাসনে বিশ^াসী না, আদালতের প্রতি শ্রদ্ধাশীল না। তিনি বলেন, কোন ব্যক্তি বা কোন দলকে বাদ দিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগ সবাইকে নিয়ে নির্বাচন করতে চায়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930