কোভিড এর দ্বিতীয় ঢেউতে মার্চের ২৪ তারিখে আক্রান্ত ছিল ৫০ হাজার মানুষ ২ লক্ষ ৬০ হাজার ৮১০ ভারতে । আর শনিবার সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে । অর্থাৎ পঁচিশ দিনে সংক্রমণ বেড়েছে ২ লক্ষের বেশি। সংক্রমণের গতিপ্রকৃতি যে জ্যামিতিক হারে বাড়ছে তার প্রমান সাম্প্রতিক পরিসংখ্যান। মার্চের ২৪ তারিখে আক্রান্ত হয় ৫০ হাজার। ১১ দিনে এপ্রিল এর ৪ তারিখে সংক্রমণ পৌছায় ১ লক্ষে। ছদিনে এপ্রিলের ১০ তারিখে দেড় লক্ষে। আরও চার দিনে এপ্রিলের ১৪ তারিখে দু লক্ষে এবং শনিবার সংক্রমণ পৌঁছেছে দু লক্ষ ৬০ হাজার ৮১০।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অবস্থায় দেশকে ঝাঁপিয়ে পড়তে বলেছেন ভ্যাকসিন উৎপাদনে। দেশের ১২ কোটি ২৫ লক্ষ লোক এখন ভ্যাকসিনের আওতায় এসেছেন। এর মধ্যে ১ কোটি ৬১ হাজার লোক দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রধানমন্ত্রী ভ্যাকসিন নির্মাতা সংস্থা সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেককে উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন। দেশের যাবতীয় রিসোর্সকে তিনি ভ্যাকসিন নির্মাণের কাজে নিয়োজিত হতে বলেছেন। এছাড়াও কঠোর বিধিনিষেধ আরোপের নির্দেশ তিনি দিয়েছেন। রেল এর কামড়ায় বা স্টেশন চত্বরে বিনা মাস্কে কেউ থাকলেই তাকে পাঁচশো টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কোভিড এর জীবনদায়ী ওষুধের দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশও দিয়েছেন। গত বছর জুন এ কোভিড এর বৃদ্ধির হার যেখানে ছিল অর্থাৎ ৫.৫ শতাংশে। তা এ বছর এপ্রিল এ দাঁড়িয়েছে ৭.৬ শতাংশে। প্রধানমন্ত্রী তাও আশা প্রকাশ করেছেন যে কোভিড এর প্রথম অভিঘাতের মতো ভারত দ্বিতীয় ঢেউকেও জয় করবে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31