সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ইমরুল কায়েসের পিতা বনি আমিন বিশ্বাস (৬০) । সোমবার মেহেরপুরের ছহিউদ্দিন ডিগ্রি কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পরে উন্নত চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে বনি আমিন বিশ্বাসকে ঢাকায় আনা হয়।

জানা গেছে, তিনি মেহেরপুরের উজ্জলপুর গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে মেহেরপুর শহরে যাচ্ছিলেন। এসময় বিপরীতগামী শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি আহত হন।পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনায় বনি আমিনের একটি পা ভেঙে গিয়েছে এবং তিনি কানে আঘাত পেয়েছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930