১৬ কোটি মানুষের নয়নের মনি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের ঘোষিত কর্মসূচি ছিলো বিক্ষোভ মিছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, । এতে পুলিশ বাধা দিয়েছে, নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে, কার্যালয়ের সামনে ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার মনে করেছে, এভাবে দমন-নিপিড়ন-বাধা দিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে। জনগণের যে প্রাণের দাবি তাকে বাধাগ্রস্ত করবে। কিন্তু তারা ভুলে গেছে এভাবে দমন-পীড়ন চালিয়ে কখনও ক্ষমতায় থাকা যায় না।  জনগণের ন্যায্য দাবিকে কখনও দমন নিপীড়ন করে দমন করা যায় না।  

ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে সংগ্রামের মাধ্য দিয়ে। এটা ফেব্রুয়ারী মাস, ১৯৫২ সালে এদেশের মানুষ মায়ের ভাষার জন্য নিজের বুকের তাজা রক্ত দিয়ে দাবি আদায় করেছে।

বিএনপি মহাসচিব বলেন, এ সরকার বেআইনি, দখলদারি সরকার, জনগণের  কোনো ম্যান্ডেট ছাড়া তারা জোর করে ক্ষমতা দখল করে আছে। একদলীয় শাসন কায়েম করতে সমস্ত দমন নিপিড়ন, নির্যাতনের পথ বেছে নিয়েছে। আজ সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই, আমাদোর ২৫ লাখ নেতাকর্মীকে আসামি রক্ষা হয়েছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাকেও ২বছর ৭দিন ধরে কারাগারে আটকে রেখেছে। তিনি অত্যন্ত অসুস্থ, আমরা তার মুক্তির মাধ্যমে সুচিকিৎসার দাবি জানিয়েছি।  কিন্তু সরকার কোনো সহযোগিতা করেনি, আমরা আবারও বলছি বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তাকে মুক্তি দিন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকের সমাবেশকে বাধা গ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু নেতাকর্মীদের সাহসিকতার ফলে আজকের এ সমাবেশ সফল হয়েছে।  তিনি বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করেছেন বলেই আজ তিনি কারাগারে। আমরা বলতে চাই- খালেদা জিয়াকে নয়, সারা বাংলাদেশ কে কারাগারে রাখা হয়েছে। আজ আইনের শাসন নেই। মানুষ সুবিচার পায় না, সব জায়গায় মানুষের নিরাপত্তার অভাব।

মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শত প্রতিকুলতার মাঝেও আমরা এখানে সমবেত হয়েছি। আমাদেরকে খালেদা জিয়ার প্রতি ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের জেলে নিক, নির্যাতন করুক, গুম-খুন করুক কোনো কিছুতেই প্রতিবাদ থামবে না। আমাদের আন্দোলন চলতেই থাকবে।

আবদুল মঈন খান বলেন, সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না। কারণ সরকার জানে খালেদা জিয়া মুক্ত হয়ে রাজ পথে নামলে জনগণের ¯্রােতে সরকার ভেসে যাবে। তাই খালেদা জিয়ার জামিন বাধাগ্রস্ত করছে। তাকে আটকে রাখছে। আমরা খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা মায়ের মুক্তির জন্য সমবেত হয়েছে। মায়ের মুক্তির সংগ্রাম কেউ থামাতে পারে না। কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারে না।  মায়ের মুক্তি জনগণ, গণতন্ত্র, আইনের শাসন ও স্বাধীনতার মুক্তি। মায়ের মুক্তির আন্দোলনে আমাদে যোগ দিয়ে মাকে মুক্ত করতে হব।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930