রুশ শিক্ষার্থীদের উদ্দেশে এক ভাষণে ল্যাভরভ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র কনস্যুলেট এবং অ্যানেক্সভবন গুলো গুটিয়ে নিতে রাশিয়াকে মাত্র ৪৮ ঘন্টা সময় দিয়েছে। এর জবাবে এখন রাশিয়া মস্কোর মার্কিন দূতাবাস থেকে আরও বেশি কূটনীতিক কমানোর নির্দেশ দিতে পারে বলেও আভাস দিয়েছেন ল্যাভরভ।

যুক্তরাষ্ট্র সান ফ্রান্সিসকোতে রাশিয়ার কনস্যুলেট বন্ধের পাশাপাশি ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কের রুশ চ্যান্সেরির দুটি অ্যানেক্স ভবন গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পর ল্যাভরভ একথা বললেন।

রাশিয়া এর আগে মস্কোর মার্কিন দূতাবাস থেকে কূটনীতিক কমানোর নির্দেশ দেওয়ার পর এর পাল্টা পদক্ষেপেই যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার রাশিয়াকে কনস্যুলেট ও অ্যানেক্স ভবন গুটানোর নির্দেশ দিয়েছে বলে মনে করা হচ্ছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা পাস হওয়ার পর রাশিয়া তার প্রতিক্রিয়ায় মস্কোয় যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মী সংখ্যা ৪৫৫ জনে কমিয়ে আনার নির্দেশ দিয়েছিল।

ল্যাভরভ বলেন, আমাদের বিশ্লেষণ শেষ হওয়া মাত্রই আমরা প্রতিক্রিয়া জানাব। তবে আমি বলতে চাই, দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার সূচনা আমরা ঘটাইনি। এটি শুরু হয়েছিল ওবামা প্রশাসনের আমলে। এর উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক ক্ষুন্ন করা এবং (প্রেসিডেন্ট ডোনাল্ড) ট্রাম্পকে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না দেওয়া কিংবা গঠনমূলক কোনও চিন্তা-ভাবনা নিয়ে এগুতে না দেওয়া।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031