যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসের অন্যতম ব্যয়বহুল নির্বাচন হবে একটি গবেষণা সংস্থার মতে, ২০২০ সালের আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন । কারণ এতে মোট ব্যয় প্রায় ১৪ বিলিয়ন ডলার বা প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকায় পৌঁছতে পারে।

সেন্টার ফর রেসপন্স পলিটিক্সের মতে, এবারের নির্বাচনে ইতিমধ্যেই ২০১৬ সালের মোট নির্বাচনী ব্যয়ের দ্বিগুণ অর্থ খরচ হয়ে গেছে। গবেষণা অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন-ই ইতিহাসের সেই প্রথম ব্যক্তি হতে যাচ্ছেন যিনি দাতাদের কাছ থেকে ১ বিলিয়ন ডলার (৮,৫০০ কোটি টাকা) তহবিল সংগ্রহ করতে সক্ষম হয়েছেন। সেজন্য ইতিমধ্যেই ৯৩৮ মিলিয়ন ডলার সংগ্রহ করা বাইডেনের আর মাত্র ১৬২ মিলিয়ন ডলার প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্পের সংগ্রহও ইতিমধ্যে ৫৯৬ মিলিয়ন। দশ বছর আগে যেখানে বিলিয়ন ডলারের প্রেসিডেন্ট প্রার্থীর কথা স্বপ্নেও ভাবা যেতো না, এখন সেখানে এক নির্বাচনেই দুজনকে পাবার সম্ভাবনা উঁকি দিচ্ছে!

 

করোনা মহামারীকালেও সাধারণ ব্যক্তিদের থেকে শুরু করে বড় দাতারা সবাই দেদারসে টাকা ঢালছেন। যা কল্পনাতীত। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনী ব্যয় গত দুইবারের মোট নির্বাচনী ব্যয়কেও ছাড়িয়ে যাবে।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930