‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে তিনি প্রশ্ন করেন, ‘খালেদা জিয়া মুক্তিযোদ্ধা হবেন না তো কে মুক্তিযোদ্ধা হবেন? যারা পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিল আর ভারতে পালিয়ে গিয়েছিল, তারা মুক্তিযোদ্ধা হবে?’

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠে সমাবেশ করে বিএনপি। এ সময় মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন, তখন খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাসায় তার দুই শিশুপুত্র তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে ছিলেন। ওই সময় অষ্টম বেঙ্গলের সেনারা চলে এসে বলেছিল, ‘‘পাকিস্তানি সেনারা বলছে অস্ত্র সমর্পন করতে। আমরা অস্ত্র সমর্পণ করব কি না?’’ তিনি সেদিন বলেছিলেন, ‘‘তোমাদের অধিনায়ক মেজর জিয়ার নির্দেশ ছাড়া তোমরা কোনো অস্ত্র সমর্পণ করবে না।” সেই দিন থেকেই এই যুদ্ধ শুরু হয়েছিল।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি যখন খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বললাম, তখন আওয়ামী লীগের লোকেরা ভীষণ বেজার হয়ে গেলেন। তারা বকাবকি শুরু করলেন। এমনকি একজন নামকরা মুক্তিযোদ্ধা বললেন, হায় আল্লাহ, তিনিও মুক্তিযোদ্ধা!’

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031