বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ আগামী বৃহস্পতিবার সকাল ৮ টা ১০ মিনিটে ত্র্যামিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবে । সোমবার রাত সোয়া ১১ দিকে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনার পুরো পরিবার বৃহস্পতিবার দেশে ফিরবেন।
সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২:৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১:৫০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ক্যান্সার আক্রান্ত খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
তিনি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
