নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় এক রিকশাচালক আহত হয়েছেন নগরীর ডবলমুরিং থানা এলাকায় । পরে উপস্থিত জনতা বাস আটকে চালককে পিটুনি দিলে তিনিও আহত হন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার সময় নগরীর পাঠানটুলী চৌমুহনী মোড়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি রিকশা চালক আব্দুল মান্নান (৩৩)। বাস চালকের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী পথচারী মো. জুয়েল জানান, নগরীর ডবলমুরিং থানাধীন চৌমুহনী মোড়ে দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের অপর এক রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক আহত হয়। এরপর ক্ষিপ্ত জনতা বাস থেকে চালককে নামিয়ে গণপিটুনি দেয়।

তথ্যটি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসে পথচারীরা। আহতদেরকে ক্যাজুয়ালিটিতে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031