করোনার সংক্রমণ পাওয়া গেছে দেশে একদিনে সর্বোচ্চ ৩ হাজার ১৯০ জনের দেহে । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন। এদিকে একই সময়ে রেকর্ড শনাক্তের দিনে এক হাজার ছাড়িয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। ।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৯৬৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৯০ জনের মধ্যে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন।

এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ১২ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৭ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৫ হাজার ৯০০ জন।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।
গত ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। চীনের পর ইরান, কোরিয়াসহ বেশকিছু দেশে সংক্রমণ ছড়ালেও সবচেয়ে বেশি করোনা আঘাত হানে ইতালি, স্পেনসহ ইউরোপের দেশগুলোতে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রেও ব্যাপক প্রাণহানি ঘটে। করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষেও রয়েছে দেশটি।
যুক্তরাষ্ট্র ভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বলছে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (প্রতিবেদন লেখার সময়) ৪ লাখ ১৪ হাজার ১৭ জন মানুষ। এছাড়া আক্রান্তের সংখ্যা ৭৩ লাখ ৩৬ হাজার ১৪১ জন । অন্যদিকে সুস্থ হয়েছেন ৩৬ লাখ ১৭ হাজার ৯৬৭ জন।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930