সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ইফতেখারুল ইসলাম (১৮) নগরীর সদরঘাট থানাধীন ৭০ নম্বর রোডের হুমায়ুন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।

ইফতেখার ওই এলাকার এমদাদুল ইসলামের ছেলে। তিনি সরকারি সিটি কলেজে বিজ্ঞান বিভাগ থেকে সদ্য সম্পন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

আজ শুক্রবার (২১ জুন) সকাল ৭টার দিকেসিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, ঘরে গলায় ফাঁস দেয় ইফতেখারুল ইসলাম চৌধুরী। সকাল ৭টার দিকে তাকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31