সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৪৬) নামে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন সীতাকুণ্ডে । রবিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার বাঁশবাড়িয়াস্থ ইউনিটেক্সের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নোমান নামে এক কনস্টেবলও আহত হন। নিহত এসআই মাহবুব কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামের মৃত তফাজ্জল রহমানের ছেলে।

বাড়বকুণ্ড বাজারে সবজি নামানোর সময় একটি দাঁড়ানো ট্রাককে আরেকটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান ওই কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে বাঁশবাড়িয়া এলাকার ইউনিটেক্স মিলের সামনে থামায়। এ সময় চট্টগ্রামমুখী আরেকটি ট্রাক কাভার্ডভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা এসআই মাহবুব গুরুতর আহত হয়।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান বলেন, দুর্ঘটনাকবলিত একটি গাড়িকে সিগনাল দিতে গিয়ে আরেকটি ট্রাক ধাক্কা দিলে এসআই মাহবুব আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930