২ ফেব্রুয়ারি এটা একটা ‘গার্ডেন পার্টি’  রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নয় , বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ফেব্রুয়ারি মাসের ২ তারিখ এটা একটা গার্ডেন পার্টি হবে। জাস্ট ভিউজ এক্সচেঞ্জ করতে পারেন তারা। প্লেজেন্টি এক্সচেঞ্জটিই মূলত প্রোগ্রাম, আর একটু চা-টা খাবেন একসঙ্গে। ফাঁকে ফাঁকে কথা বলা যাবে। তবে আনুষ্ঠানিক কোনো সংলাপ নয়। শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও তো অনেক কথা বলা যায়।

তিনি বলেন, বিএনপি যে চেষ্টাটা করছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার, সেটায় তারা ফেল করেছে। সব দেশেই তারা চিঠি লিখেছেন গণতান্ত্রিক বিশ্বে তাতে তো কেউ সায় দেয়নি।

সবাই নির্বাচিত প্রধানমন্ত্রী ও নির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

কাদের বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, তাদের সংখ্যা কত সেটা আমরা দেখব না। তারা যদি যুক্তিসঙ্গত কোনো বিষয় সংসদে উত্থাপন করে সেটা আমরা সক্রিয়ভাবে বিবেচনা করব।

তিনি বলেন, এটায় বিএনপি কেন আসবেন না সেটা তাদের ব্যাপার, আমরা তো তাদের বাদ দিয়ে অন্যদের আমন্ত্রণ জানাতে পারি না।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031