গাড়িচাপায় দুই পথচারী নিহত হয়েছেন শেরপুর সদর উপজেলায় । মঙ্গলবার ভোরে উপজেলার তারাকান্দি বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জাফর আলী নামে একজনের নাম জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ভোর পাঁচটার দিকে তারাকান্দি বাজারের কাছে একটি গাড়ির নিচে চাপা পড়ে দুই পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930