নছিমন গাড়ির চাপায় এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে নবীগঞ্জ উপজেলায় । মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। সে বড়ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুর গ্রামের মৃত উপেন্দ্র কুমারের পুত্র বিষ্ণপদ দাশ (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তায় হাটার সময় তার পিছন দিকে থেকে নছিমন গাড়ি তাকে চাপা দিলে কাজিগঞ্জ-মার্কুলী সড়কের হলিমপুর নামক স্থানে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত দেহ নবীগঞ্জ হাসাপাতাল থেকে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031