আদালত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায়ের আদালত এ আদেশ দেয়। গিয়াসউদ্দিন কাদের চৌধুরী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজয় কুমার বড়ুয়া জানান, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে চারটি মামলায় জামিনের আবেদন করা হয়। এরমধ্যে তিনটিতে জামিনের আদেশ হয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে করা মামলাটিতে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ হয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আদালতে শুনানিতে বলেছি- আসামি প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। এরআগেও প্রধানমন্ত্রীকে বিভিন্ন সময় হত্যার চেষ্টা করা হয়েছে। তাই এধরণের হুমকিদাতাকে যেন জামিন দেওয়া না হয় সে আবেদন করেছি।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচনের জন্য ইতোমধ্যে বিএনপি থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন গিয়াস কাদের। তার ছেলেও সামির কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন ফরম নিয়েছেন।

গত ২৮ মে ফটিকছড়িতে বিএনপির একটি ইফতার মাহফিলে বক্তব্য দেন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন- এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে ৩০ মে ফটিকছড়ি থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন। মামলায় আরও অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, `আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে’

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930