কক্সবাজারের চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার দু’টি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি সহ ৬ জনকে আটক করেছে র্যাব ৭-এর একটি দল।
র্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মাহমুদ হাসান তারিক বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
রবিবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। র্যাবের পক্ষে দাবি করা হয়, দু’টি স্থানে অস্ত্র তৈরি করা হয়, এমন সংবাদে অভিযান চালানো হয়।
অভিযানে ৬ জন আটক করা হয় বলে দাবি করে র্যাব। কয়টি অস্ত্র এবং কী পরিমাণ গুলি উদ্ধার হয়েছে নিশ্চিত হওয়া যায়নি।
মেজর মাহমুদ হাসান তারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
