পুলিশ সিরাজগঞ্জের রায়গঞ্জে ইছামতির নদীর চর থেকে আমিনা খাতুন (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পাঙ্গাসী ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামে করতোয়া নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আমিনা (২২) চক গোবিন্দপুর গ্রামের হাসান আলীর মেয়ে ও একই গ্রামের শাহীন শেখের স্ত্রী।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, পাঙ্গাসী  ব্রিজের উত্তর পাশে করতোয়া নদীর একটি চরে গৃহবধুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরও জানান, নিহতের শরীরে কোন জখম বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031