বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঝাড়ু হাতে চট্টগ্রামের বিখ্যাত ডিসি হিলের এখানে ওখানে লেগে থাকা ময়লা-আবর্জনা সাফ করেছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রাতভ্রমণ ও ইয়োগা অনুশীলন করা মানুষদের সংগঠন ‘ইয়োগা প্রভাতী’ ডিসি হিল প্রাঙ্গণ পরিষ্কারের এই উদ্যোগ নেয়। ‘পরিচ্ছন্নতা নিজেরাই করি, কারও জন্য অপেক্ষা নয়’-শীর্ষক এই উদ্যোগে সামিল হন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও।

‘ইয়োগা প্রভাতী’র ৮১ জন সদস্য ছাড়াও এই পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন বেশ কিছু শ্রমিক। ডিসি হিলের দক্ষিণপ্রান্তে বসার জন্য তৈরি সিঁড়িথেকে কাজ শুরু করেন মন্ত্রী ও অন্যরা। প্রায় এক ঘণ্টা শেষে উত্তরপ্রান্তের সিঁড়ি পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষ করেন তারা।

ঢাকায় নিয়মিত প্রাতভ্রমণে বের হন রমনা পার্কে। প্রিয় চট্টগ্রামে আসলে ডিসি হিলই তার প্রিয় ঠিকানা। কর্মসূচির শুরুতে তাই বলে গেলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031