নতুন করে এক পুলিশ সদস্যসহ আরো দুজন করোনা রোগী শনাক্ত হয়েছে গোপালগঞ্জে । এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে ১৭ পুলিশ সদস্যসহ আক্রান্তের সংখ্যা ৩২ জন।

বুধবার দুপুরে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন করে গোপালগঞ্জের মুকসুদপুর থানার এক পুলিশ সদস্য ও গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়। ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জে আসেন। আক্রান্তদের আইসোলেশনে নেয়া হয়েছে।

এর আগে জেলায় ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্য, কাশিয়ানী উপজেলায় চারজন, গোপালগঞ্জ সদর উপজেলায় চারজন, টুঙ্গিপাড়া উপজেলায় পাঁচজন ও কোটালীপাড়া উপজেলায় একজন।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930