প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোসলে ঝর্ণা নয়, বালতি ও মগ ব্যবহার করার কথা জানিয়েছেন । তিনি জানান, ঝর্ণাতে গোসল করলে বাড়তি পানি খরচ হয় বলেই এই কাজ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, পানি পরিশোধন করতে কত টাকা খরচ হয়, সেটা অন্য কেউ না জানলেও তিনি জানেন।

শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ সচিবালয়ের কর্মীদের জন্য নির্মিত ভবন উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

সরকার সরকারি কর্মীদের আবাসনের ব্যবস্থা করছে জানিয়ে পানি-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, তিনি নিজেও এসব বিষয়ে সতর্ক।

শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল তখন দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল তিন হাজার দুইশ মেগাওয়াট। সেটাকে এখন ১৫ হাজারে উন্নীত করা হয়েছি। তিনি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি অপচয় করার জন্য নয়।’

এই সময় প্রধানমন্ত্রী জানান, পানি, বিদ্যুৎ ব্যবহারে তিনি নিজেও অনেক সচেতন। তিনি বলেন, ‘আমি গোসলের সময় একটা বালতি ও মগ ব্যবহার করি। এতে পানি কম লাগে।’ তিনি বলেন, ‘যারা একটু দামি জিনিস ব্যবহার করেন, তারা দামি মগ ব্যবহার করতে পারেন।’

শেখ হাসিনা বলেন, ‘পানি পরিশোধন করলে কত খরচ হয়, সেটা অন্য কেউ না জানলেও আমি জানি।’ তিনি বলেন, ‘অনেকে ব্রাশ করার সময় কল ছেড়ে রাখেন, আর পানি পড়তেই থাকে। এটা মানা যায় না।’

প্রধানমন্ত্রী জানান, তিনি অপ্রয়োজনে বিদ্যুৎও খরচ করেন না। তিনি বলেন, ‘আমি প্রাইম মিনিস্টার হয়ে যদি ঘর থেকে বের হওয়ার সময় নিজ হাতে বিদ্যুতের সুইচ বন্ধ করতে পারি, তাহলে আপনারা পারবেন না কেন।’

এই বক্তব্য কেবল সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য নয় জানিয়ে, গোটা দেশবাসীকেই এই অনুরোধ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এটা সবার জন্যই প্রযোজ্য।…আমি জানি, টেলিভিশনে আমার বক্তব্য সরাসরি প্রচার হচ্ছে। দেশবাসী আমার কথা শুনছেন।’

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031