র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে। আটককৃত পুলিশ সদস্যের নাম আবুল বাশার। আজ শনিবার সকাল ৯টার দিকে জেলার মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। আবুল বাশার বাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকার আবদুল হামিদের ছেলে।

র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকায় যাচ্ছিলেন গোয়েন্দা পুলিশে কর্মরত এসআই আবুল বাশার। মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকায় পৌঁছলে ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বাধীন র‌্যাবের একটি দল ইয়াবাসহ তাকে আটক করে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031